পেপের মাথা 'গরম' নয়!

বিতর্ক আর পেপে যেন একই সূত্রে গাঁথা! তাঁর সর্বশেষ কাণ্ড গ্রুপ পর্বে জার্মানির বিপক্ষে। ৩৭ মিনিটে বল দখলের লড়াইয়ে মুলারের মুখে হাত চালিয়েই ক্ষান্ত হননি। মুলার যখন মুখে হাত চেপে হাঁটু গেড়ে বসেন, পেপে গজরাতে গজরাতে গিয়ে ঢুস মেরে বসলেন জার্মান ফরোয়ার্ডের মাথায়। নগদেই লাল কার্ড!
কিন্তু হঠাত্ই অমন মেজাজ কেন হারালেন পেপে? ব্যাপারটা নাকি কিছুতেই তাঁর মাথায় ঢুুকছে না। ঢুস প্রসঙ্গে পেপের বক্তব্য, ‘আমি মাথা-গরম লোক নই। তবে ওই ঘটনার জন্য দুঃখিত। কারণ, আমার কারণেই দল জটিল পরিস্থিতিতে পড়েছিল।’
কিন্তু পেপের এই বক্তব্যে কিন্তু চিড়ে ভিজছে না একেবারেই। এতে তাঁর ভাবমূর্তি যথেষ্টই নিম্নমুখী, তাঁর ক্যারিয়ারেও এই ঘটনা রাখতে পারে বাজে প্রভাব। পেপে অবশ্য এসবে মোটেও বিচলিত নন। বললেন, ‘আমার ক্লাব সব সময় আমাকে সমর্থন দেয়। বহু পতুর্গিজ আমাকে সমর্থন দেয়। আর এসবই প্রতিবন্ধকতা উতরে যেতে শক্তি জোগায়।’ রয়টার্স