পেরুকে হারাল আর্জেন্টিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি খেলেননি। কিন্তু তাই বলে বিশ্বকাপ বাছাইপর্বের লাতিন অঞ্চলের খেলায় জয় পেতে সমস্যা হয়নি আর্জেন্টিনার। আজ বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনা ৩-১ গোলে হারিয়েছে পেরুকে।
এই জয়ে ৩২ পয়েন্ট নিয়ে বাছাইপর্বে শীর্ষস্থানটা ধরে রাখল আলেসান্দ্রো সাবেলার দল। আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিটটা তাঁদের নিশ্চিত হয়ে গেছে ইতিমধ্যেই।
পেরুর বিপক্ষে কিন্তু পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। খেলার ২১ মিনিটের সময় ক্লদিও পিজারোর গোলে আর্জেন্টিনাকে হতবাক করে দেয় পেরু। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি আর্জেন্টাইনরা। ২৩ মিনিটে ইজেকুইল লাভেজ্জির গোলে সমতা ফেরায় তারা। লাভেজ্জি তাঁর দ্বিতীয় গোলটি করেন ৩৫ মিনিটে। ৪৭ মিনিটে রডরিগো পালাসিওর গোলে শেষ অবধি জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।