পেরেইরার অন্য রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উরুগুয়ে-কোস্টারিকা ম্যাচের অন্তিম মুহূর্ত। তিন গোল খেয়ে কাভানিদের সামনে ৩ পয়েন্ট হারানোর শঙ্কা। হতাশা থেকেই সম্ভবত, ৯০ মিনিটে কোস্টারিকার হয়ে ম্যাচের আলো ছড়ানো জোয়েল ক্যাম্পবেলকে লাথি মেরে বসেন উরুগুয়ের ম্যাক্সি পেরেইরা। ফলাফল, পত্রপাঠ লাল কার্ড। ছয় ম্যাচ পর পরশু প্রথম লাল কার্ড দেখল ব্রাজিল বিশ্বকাপ।
বিশ্বকাপের ইতিহাসে এটা ১৬০তম লাল কার্ড। উরুগুয়ের পক্ষে নবম। বিশ্বকাপে শুধু আর্জেন্টিনা (১০) ও ব্রাজিলেরই (১১) এর চেয়ে বেশি লাল কার্ড খাওয়ার ‘কৃতিত্ব’ আছে। ওয়েবসাইট।