পেরেরার হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের হাতের মুঠোয় থাকা ম্যাচ জিতল শ্রীলঙ্কা। হ্যাটট্রিক করে জেতালেন তিসারা পেরেরা। কাল কলম্বোয় ৪৫ রানের এই জয়ে পাঁচ ওয়ানডের সিরিজে ২-১ এ এগিয়ে গেল স্বাগতিকেরা। ক্রিকইনফো।২৪৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা পাকিস্তান একপর্যায়ে ২ উইকেটে তুলে ফেলেছিল ১৬৬ রান। ইনিংসের ৩৮তম ওভারে ৮ উইকেট হাতে থাকা পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন মাত্র ৭৮ রান। এমন সুবিধাজনক অবস্থানে থাকার পরও পেরেরার হ্যাটট্রিকে পাকিস্তানকে মাঠ ছাড়তে হয় হার নিয়ে। ইউনুস (১), আফ্রিদি (০) ও সরফরাজকে (০) ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন পেরেরা। অবশ্য তাঁর হ্যাটট্রিকের আগেই মিসবাহ (৫৭) এবং উমর আকমলকে (০) ফিরিয়ে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান মালিঙ্গা ও কুলাসেকারা। ২ উইকেটে ১৬৬ থেকে মুহূর্তেই পাকিস্তান হয়ে যায় ৮ উইকেটে ১৭৬! শেষ ৮ উইকেট হারায় ৩৩ রানে। ১৯৯ রানের পাকিস্তান ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ওপেনার আজহার আল (৮১*)।এর আগে কুমার সাঙ্গাকারার ৯৭ রানের ইনিংসের সুবাদে ৮ উইকেটে ২৪৩ করে স্বাগতিকেরা। ১০ ওভারে ৪২ রানে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা তিসারা পেরেরা।