পেলে+ম্যারাডোনা=টেন্ডুলকার!
পেলে আর ম্যারাডোনাকে যোগ করলে কী হয়? শচীন টেন্ডুলকার! সদ্য প্রকাশিত একটি বইয়ে এমন কথাই বলেছেন অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এই ফাস্ট বোলারের মন্তব্য, ক্রিকেটের জন্য টেন্ডুলকার যেন ম্যারাডোনা আর পেলের যোগফল! এতটাই বড় মাপের ব্যক্তিত্ব তিনি। খেলাটার প্রতি এতটাই তাঁর অবদান, আত্মনিবেদন। বর্তমানে দক্ষিণ আফ্রিকা দলের বোলিং কোচ হিসেবে দায়িত্বরত ডোনাল্ড বলেছেন, ‘টেন্ডুলকারের আবেদন ক্রিকেট মাঠকেও ছাড়িয়ে যায়। ক্রিকেটের জন্য ও যেন ম্যারাডোনা আর পেলেকে একসঙ্গে করলে যা হয়, সেটাই। ও খেলা ছাড়লে ক্রিকেট বিবর্ণ হয়ে যাবে। ও অবিশ্বাস্যভাবে বিশেষ একজন হয়ে রয়ে গেছে।’সর্বকালের সেরা কে—এই প্রশ্নটা করা হলে ডোনাল্ডের ভাবনায় একজনের কথাই আসে, ‘কে সেরা প্রশ্নটা করলে আমার মাথায় টেন্ডুলকারের নামই আসে। সেই ১৯৮৫ সালে আমার দাদা উইজডেন ক্রিকেটার সাময়িকীর মাধ্যমে আমাকে টেন্ডুলকারকে চিনিয়েছিলেন। কাউন্টিতে ইয়র্কশায়ারের হয়ে একসঙ্গে খেলার সময় প্রথম ওকে দেখি। ওই এক নম্বর খেলোয়াড়। আগে থেকেই বলে এসেছি। ভবিষ্যতে আমার ভাবনা পাল্টাবে বলে মনে হয় না।’ ওয়েবসাইট।