পেলে বচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেইমারকে চাপমুক্ত রাখতেই কি এমন কথা বললেন পেলে? নাকি চোটের কারণে শেষ পর্যন্ত নেইমার খেলতে না পারলে দলের মনোবল অটুট রাখার কৌশল নিলেন ফুটবল সম্রাট? এটা তো সবারই জানা, ঘরের মাঠে বিশ্বকাপে নেইমারকে কেন্দ্র করেই শিরোপা-স্বপ্নের মালা গাঁথছে ব্রাজিলিয়ানরা। নেইমারকে বর্তমান বিশ্বের সেরাদের একজন বলেই মানেন পেলে। মেসি-রোনালদোর কাছাকাছি নেইমার, এমন কথাও অনেকবার বলেছেন। সাও পাওলোতে এক সংবাদ সম্মেলনে সেই পেলেই বললেন, বর্তমান ব্রাজিল দলে ‘বড়’ তারকা খেলোয়াড়ের বড় অভাব, ‘আমাদের দলে বড় কোনো তারকা খেলোয়াড় নেই। যাকে নিয়ে আমরা বলতে পারি “দল এই খেলোয়াড়টিকে মিস করবে।” আমরা নেইমারের কথা বলতে পারি। কিন্তু এটা তো তার প্রথম বিশ্বকাপ। তবে দল হিসেবে, ইতিহাসে এই প্রথম আক্রমণভাগের চেয়ে আমাদের রক্ষণভাগ অনেক ভালো।’ ওয়েবসাইট।