পেলে-রোমারিওর পর তুলিও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুলিও মারাভিলহা
তুলিও মারাভিলহা

তুলিও মারাভিলহাকে মনে আছে? সেই যে নব্বইয়ের দশকে ব্রাজিলের হয়ে খেলতেন! ১৯৯০ থেকে ১৯৯৫ পর্যন্ত ৫টি ম্যাচে ব্রাজিলের জার্সিও গায়ে চড়িয়েছিলেন। সেই তুলিও এবার এমন একটা কীর্তি করে বসলেন যে, পেলে-রোমারিওর সঙ্গে এক ব্র্যাকেটে রাখতে হচ্ছে তাঁকে। পরশু নিজের পেশাদার ক্যারিয়ারের হাজারতম গোল করে ফেলেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার!

তুলিওর বয়স এখন ৪৪, খেলে যাচ্ছেন এখনো। এত গোল পাওয়ার একটা রহস্য অবশ্য আছে। এখনো খেলে যাচ্ছেন দ্বিতীয় বিভাগে। পরশু পেনাল্টি থেকে করা গোলটা দ্বিতীয় বিভাগের দল আরাক্সার হয়েই। মামোরেকে ২-১ গোলে হারিয়েছে আরাক্স। গোলের পর উচ্ছ্বসিত তুলিও, ‘আমাকে যে এত মানুষ এখানে উৎসাহ দিতে এসেছিল, সেটি দেখে আমার খুবই ভালো লাগছে।’ ওয়েবসাইট।