পেলেকে ছাপিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কান টানলে মাথা আসার মতোই ব্যাপারটা। পেলের নাম মুখে নিলে চলে আসে ডিয়েগো ম্যারাডোনার নামও। তাই বলে ক্রিস্টিয়ানো রোনালদো? সন্দেহ নেই পর্তুগিজ উইঙ্গার সময়ের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু পেলে-ম্যারাডোনার কাতারে যেতে হলে ক্লাব ফর্মের ধারাবাহিকতা ধরে রেখে জাতীয় দলের হয়েও কিছু করতে হবে। তাই কেউ যদি বলে বসেন, ‘পেলের চেয়ে রোনালদো ভালো’, অবাক হতেই হয়। আরও অবাক হতে হয় কথাটা যদি বলেন ইংলিশ গ্রেট গ্যারি লিনেকার! এক অনুষ্ঠানে তাঁকে পেলের সঙ্গে রোনালদোর তুলনা করতে বলায়, ‘রোনালদো রোনালদোই, সে পেলের চেয়ে ভালো’—সম্প্রতি বলেছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার। ওয়েবসাইট।