পেলেকে পেরোলেন মেসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেলেকে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি। কাল লা লিগায় মায়োর্কার বিপক্ষে ২ গোল করেই এক পঞ্জিকাবর্ষে পেলের করা ৭৫ গোলকে পেরিয়েছেন বার্সা তারকা। ক্লাব ও জাতীয় দলের হয়ে ২০১২ সালে মেসির গোল এখন ৭৬টি। মেসির ওপরে এখন শুধুই জার্ড মুলার। ১৯৭২ সালে জার্মানি ও বায়ার্ন মিউনিখের হয়ে ৮৫ গোল করেছিলেন মুলার। মেসির জোড়া গোলের সঙ্গে জাভি ও তেয়োর ২ গোলে মায়োর্কাকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। ওয়েবসাইট।