প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক কিছুর জন্যই পেলে অমর হয়ে থাকবেন ইতিহাসে। তবে সামান্য ঝুঁকি নিয়ে বলেই দেওয়া যায়, ব্রাজিল কিংবদন্তির একটা রেকর্ড কেউই ভাঙতে পারবে না। ৪০০ গোল খুব বেশি ফুটবলার করেননি। পেলে কীর্তিটা গড়েছিলেন মাত্র ২৩ বছর বয়সে! ফুটবল কিংবদন্তিদের মধ্যে জার্ড মুলার ৪০০ গোল করেছেন ২৬ বছর বয়সে। ২৭ বছর বয়সে এই মাইলফলক ছুঁলেন লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোনালদো এই বছরের জানুয়ারিতে যখন রেকর্ডটা করলেন, তখন তাঁর বয়স ছিল ২৮। আলফ্রেডো ডি স্টেফানো ও ইউসেবিও এই মাইলফলক ছুঁয়েছিলেন ২৮ বছর বয়সে। রোমারিওর লেগেছিল ৩৩ বছর, রাউলের ৩৪।