পেলের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সমস্যা থাকতেই পারে, কিন্তু সেটির সঙ্গে জাতীয় দলকে টেনে আনাটা সমীচীন মনে করেন না পেলে। ব্রাজিলের অভ্যন্তরীণ সমস্যাকে দূরে রেখেই আসন্ন বিশ্বকাপে জাতীয় দলের পেছনে ব্রাজিলিয়ানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাজিল কিংবদন্তি। দেশের সাম্প্রতিক আন্দোলনের কথা মাথায় রেখেই সমর্থকদের কাছে পেলের আবেদন, ‘স্কুল এবং হাসপাতালের ক্ষেত্রে দেশের জন্য ভালোটাই বেছে নেব আমরা। কিন্তু রাজনৈতিক দুর্নীতির ক্ষেত্রে খেলোয়াড়দের করণীয় কিছু নেই। তাই খেলোয়াড়দের দুয়ো দেওয়াটা হবে ভুল। কনফেডারেশনস কাপে যেমনটা হয়েছিল। আমি আবারও বলছি, দুর্নীতি এবং অন্যান্য সমস্যার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এসবকে আমাদের আলাদা করতে হবে, কারণ খেলোয়াড়েরা ব্রাজিলের সবচেয়ে ভালো দিকটাই তুলে ধরে। আর এটা আমাদের জন্য ভালো সময়।’ ওয়েবসাইট।