পেলের একটু চাওয়া!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই খেলোয়াড়ি জীবন থেকেই আফ্রিকান ফুটবলের মঙ্গল কামনা করে আসছেন। সেই আফ্রিকাতেই আজ শুরু হচ্ছে বিশ্বকাপ। আর এই বিশ্বকাপের ফাইনালে যেন একটি আফ্রিকান দেশ পৌঁছায়—সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলের চাওয়া এখন এমন হতেই পারে।পেলে অবশ্য টুর্নামেন্টের সেরা দুই দল মানছেন স্পেন ও ব্রাজিলকে। তবে ফাইনালে ব্রাজিলের সঙ্গেই একটি আফ্রিকান দেশকে চান তিনি, ‘স্পেন ও ব্রাজিল সেরা দল। কিন্তু নির্দিষ্ট ফেবারিট চিহ্নিত করা কঠিন। তবে আমি ব্রাজিলের সঙ্গে ফাইনালে একটি আফ্রিকান দেশকে দেখতে চাই। আফ্রিকা নিয়ে আমার ভালোই ধারণা আছে। ফলে এবার যে অসাধারণ একটি বিশ্বকাপ হতে যাচ্ছে, তা নিয়ে আমার কোনো সন্দেহই নেই।’তা না থাকলেও, আফ্রিকান কোনো দলকে ফাইনালে পাওয়াটা কিন্তু খুব কঠিন ব্যাপার! এএফপি, ওয়েবসাইট।