পেলের চুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে সেরা? পেলে, ম্যারাডোনা নাকি মেসি? এ নিয়ে অজস্র শব্দের গাঁথুনি রচিত হতে পারে। পেলে-ম্যারাডোনা তো নিজ হাতে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে পেরেছেন। মেসি কি পারবেন? খোদ পেলেই বলেছিলেন মেসিকে আগে বিশ্বকাপ জিততে হবে। তা মেসির হাতে বিশ্বকাপ ট্রফি উঠেছে কি না, ইতিমধ্যে সবার জেনে যাওয়ার কথা। তবে পেলে বলছেন মেসি তাঁর চেয়ে ভালো নন। কারণটা পেলের মুখেই শুনুন, ‘আমার চুলের স্টাইল ওর চেয়ে ভালো ছিল!’ নিছক মজার ছলেই হয়তো বলা। তবে নিশ্চিতভাবেই মেসির ভালো লাগার উৎস হতে পারে পেলের আরেকটি বচন। প্রথমবারের মতো মেসিকে একই কাতারে অন্তর্ভুক্ত করলেন পেলে, ‘সে দুর্দান্ত ফুটবলার। আমি ওকে নিয়ে মুগ্ধ, যেমনটা আমি ম্যারাডোনা এবং ডি স্টেফানোকে নিয়ে বলেছি।’ গোলডটকম।