পেলের চোখে নতুন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নতুন’ ম্যারাডোনা বলা হয় লিওনেল মেসিকে। একেবারে কাঁচা বয়সে বিশ্বকে দাপিয়ে এ তুলনাকে সার্থক করে চলেছেন মেসি। এরই মধ্যে হিসাব শুরু হয়ে গেছে—কে হবেন নতুন মেসি? ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে প্রায়ই কথার লড়াইয়ে লিপ্ত হতে দেখা যায় ফুটবলের ‘রাজা’ পেলেকে। তবে নতুন মেসিকে ঠিকই খুঁজে বের করেছেন পেলে। তিনি আর কেউ নন—ম্যানচেস্টার ইউনাইটেডের মেক্সিকান তারকা হাভিয়ের হার্নান্দেজ!‘হার্নান্দেজ একজন প্রতিশ্রুতিশীল ফুটবলার। এ নিয়ে কোনো সংশয় নেই। ও অসাধারণ। হার্নান্দেজই হতে পারে নতুন মেসি। ওর সেই প্রতিভা রয়েছে।’ মেইল অনলাইনকে বলেছেন পেলে।মেসির সঙ্গে এখনই হার্নান্দেজের তুলনা একটু বাড়াবাড়ি হয়ে যায় না! এটি মাথায় রেখেই যেন পরের কথাগুলো বললেন পেলে, ‘আমাদের আরও অপেক্ষা করতে হবে। আমরা এখনো জানি না, জাতীয় দলে হার্নান্দেজ কেমন খেলে। তবে সব সংশয় ঝেড়ে বলতে পারি, ওর মধ্যে বিপুল প্রতিভা রয়েছে।’জাতীয় দলের অবদান প্রসঙ্গে বললে প্রশ্নবিদ্ধ মেসিও। সমালোচকেরা বলে থাকেন, আর্জেন্টিনার জার্সি গায়ে দিলেই মেসি কেমন যেন হয়ে যান। অভিযোগের কারণটাও সবার জানা, বার্সেলোনার হয়ে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে দেওয়া মেসি যে দেশের হয়ে খেললে গোলখরায় ভোগেন! মেসির বিরুদ্ধে একই অভিযোগ রয়েছে পেলেরও, ‘বার্সেলোনার মেসি আর আর্জেন্টিনার মেসির মধ্যে অনেকে পার্থক্য। জাতীয় দলে মেসিকে নেওয়া হলে ও আগের ফুটবলার থাকে না।’ ওয়েবসাইট।