পেলের ছেলে কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নব্বইয়ের দশকে সান্তোসের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন। ব্রাজিলের নামী এই ক্লাবটিতে সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন। তবে এসব ছাপিয়ে এডসন শোলবি নাসিমেন্তোর বড় পরিচয় তিনি ফুটবলের প্রবাদপুরুষ পেলের ছেলে। মাদক ব্যবসায়ীদের কাছে অর্থ পাচারের জেরে জেল খাটা পেলে-তনয় এবার কোচ হলেন আধা পেশাদার ক্লাব আগুয়া সান্তার। সাও পাওলোর দ্বিতীয় বিভাগের দলটির কোচ হিসেবে পরশু পরিচয় করিয়ে দেওয়া হলো তাঁকে। চুক্তিটি আপাতত এক বছর মেয়াদি। আইএএনএস।