প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা হয়ে ভালোই বিপদে পড়েছেন পেলে! কোথায় দুই নাতির হাত ধরে বেড়াতে যাবেন, তা না উল্টো দুই নাতি ব্রাজিলিয়ান কিংবদন্তিকে টেনে তুলল আদালতের কাঠগড়ায়! ঘটনা সত্যিই। পেলের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন তাঁরই মেয়ে সান্দ্রা রেজিনার দুই ছেলে। সান্দ্রা ২০০৬ সালে মারা গেছেন। ১৩ ও ১৫ বছর বয়সী দুই এতিম ভাই তাই পড়ালেখা ও খাওয়া খরচের জন্য আর্থিক সহায়তা চেয়ে নানার বিরুদ্ধে মামলা করেছে। দুই ভাইয়ের আইনজীবী জানিয়েছেন, পেলে নাকি চাতুর্যের সঙ্গে নাতিদের এড়িয়ে চলছেন। ২০১১ সাল থেকে নানা-নাতিদের দেখা-সাক্ষাৎ বন্ধ! চূড়ান্ত রায় আসবে আগামী মাসে। আদালত প্রত্যেক নাতিকে ৭৬০ ডলার করে দিতে পেলেকে নির্দেশ দিয়েছেন। দুই ভাই অবশ্য ৬ হাজার ডলার করে দাবি তুলেছেন। ওয়েবসাইট।