পেলের পরেই নেইমার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটলান্টিকের এপারে ইউরোপে গোলের পর গোল করে রেকর্ডের বন্যা বইয়ে দিচ্ছেন মেসি। ওপারে দক্ষিণ আমেরিকার সেরা তারকা নেইমারও বসে নেই। পরশু কোপা লিবার্তাদোরেসের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বলিভিয়ার বলিভারের বিপক্ষে করেছেন ২ গোল, করিয়েছেন আরও ৫ গোল। তাঁর দল সান্তোস জিতেছে ৮-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৯-৩ গোলে জিতে বর্তমান চ্যাম্পিয়নরা উঠে গেল কোয়ার্টার ফাইনালে। আর এই জয়ে নেওয়া হয়ে গেল প্রথম লেগের হারের নির্মম প্রতিশোধ। দুই সপ্তাহ আগে লাপাজের উঁচু উপত্যকায় সান্তোসকে ২-১ গোলে হারিয়েছিল বলিভার। আর সান্তোসের হয়ে নিজের ১০৫ ও ১০৬তম গোল করে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার তালিকায় পেলের (১০৯১) পরেই নিজের নাম লেখালেন নেইমার। পরশু নেইমার ছাড়াও এলানো ও গানসো দুটি করে ও কারডেক ও বোর্হেস একটি করে গোল করেছেন। ওয়েবসাইট।