পেলের বই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওজন ১৫ কেজি, পৃষ্ঠাসংখ্যা ৫০০। মূল্য বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৩২ হাজার টাকা মাত্র! ভাবছেন কী এমন বই যার মূল্য এমন আকাশছোঁয়া? বইটি ফুটবলের রাজা পেলেকে নিয়ে। ক্যারিয়ারে পেলের গোলসংখ্যার সঙ্গে মিলিয়ে বইয়ের নামও রাখা হয়েছে ১২৮৩! পেলের সইসহ এক কপি পেতে চাইলে দাম গুনতে হবে আরও বেশি, প্রায় দুই লাখ টাকা! পেলেকে নিয়ে ১২৮৩টি লেখা আর সঙ্গে অর্ধসহস্র ছবি—সব মিলিয়ে এ যেন ফুটবল কিংবদন্তির বর্ণাঢ্য জীবনের প্রামাণ্য দলিল! গত বুধবার সাও পাওলোতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আবেগে কেঁদে ফেলা পেলেও বললেন, ছবিগুলো তাঁকে ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা দিনগুলোতে। এত দাম দিয়ে কিনতে চাইলেও যে পাবেন সে নিশ্চয়তা কিন্তু নেই। বইয়ের মাত্র ১২৮৩ কপিই ছাড়া হবে বাজারে! এএফপি।