পেলের ভয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপবিরোধীদের প্রতিবাদ-বিক্ষোভ চলছেই। পেলের ভয়, এটা অব্যাহত থাকলে বিশ্বকাপে ব্যাঘাত ঘটাবে নিশ্চিত। ক্ষতি করবে দেশের। তাঁর আশঙ্কা, বিশ্বকাপবিরোধীদের এ প্রতিবাদের কারণে অনেক বিদেশি পর্যটকই ব্রাজিল সফর বাতিল করে দেবে। ব্রাজিল কিংবদন্তি গিয়েছিলেন মেক্সিকোতে। ১৯৭০ সালে এই মেক্সিকোতেই তিিন জিতেছিলেন নিজের তৃতীয় বিশ্বকাপ। সেখানে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা এরই মধ্যে জেনে গেছি, বিদেশিদের ২৫ শতাংশ এ প্রতিবাদের কারণে ব্রাজিলে যেতে উদ্বিগ্ন। আমার মনে হয়, তারা যাত্রা বাতিল করে দেবে। এটা হবে দেশের জন্য বড় ক্ষতি।’ দুর্নীতির দায় যে ফুটবলারদের নয়, সেটাও আরেকবার স্মরণ করিয়ে দিয়েছেন বিশ্বকাপের শুভেচ্ছাদূত ৭৩ বছর বয়সী পেলে৷ এএফপি।