পেলের মুখেই হতাশা
প্রতিবার বিশ্বকাপের আয়োজক দেশকে নানা অনিশ্চয়তা ঘিরে ধরে। মৃদু স্বরে হলেও এবার ব্রাজিলকে নিয়েও এ রকম কথাবার্তা হচ্ছে। রোমারিও অনেক দিন থেকেই বলে যাচ্ছেন, ব্রাজিলের প্রস্তুতির গতি সন্তোষজনক নয়। এবার খোদ ব্রাজিলের কিংবদন্তি পেলেও বললেন, বিশ্বকাপের জন্য প্রস্তুত নয় ব্রাজিল।দল এবং আয়োজক—দুই অর্থেই ব্রাজিলকে বিশ্বকাপের জন্য অপ্রস্তুত বলছেন পেলে, ‘ব্রাজিল প্রস্তুত নয়। এখন পর্যন্ত নয়। দল নিয়ে খুব একটা সমস্যা হবে না। ওদের প্রস্তুত করে তোলা সহজ। আসল সমস্যা আয়োজনে। এটা অনেক বড় সমস্যা, যোগাযোগব্যবস্থাও বড় সমস্যা। তবে আমি এখন সরাসরি ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে এ নিয়ে কাজ করছি। প্রেসিডেন্টও নিজের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।’বিশ্বকাপে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে ব্রাজিলের অবকাঠামো। বিনিয়োগ করা হয়েছে অনেক টাকা। স্বাভাবিকভাবেই উঠছে দুর্নীতির অভিযোগ। মাত্রই কিছুদিন আগে পদত্যাগে বাধ্য হয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী। গত জুন থেকে এ পর্যন্ত ছয়জন সাংসদ পদত্যাগ করেছেন। বিশ্বকাপের মহড়া টুর্নামেন্ট-২০১৩ ফিফা কনফেডারেশনস কাপের ভবিষ্যৎ নিয়েও সংশয়ে ফিফা। ওয়েবসাইট।