
বিশ্বকাপে অনেক তারকা ফুটবলারের পায়ের জাদু দেখার সৌভাগ্য হয়েছে। তাঁদের কাছে যাওয়া তো প্রায় অসম্ভব ব্যাপার। তবে বিশ্বকাপে না হলেও বিশ্বকাপকেন্দ্রিক এক আয়োজনে পেলেকে খুব কাছ থেকে দেখার ও তাঁর সঙ্গে ছবি তোলার সুযোগ মিলেছিল। ২০০৩ সালের কথা। জার্মানিতে বিশ্বকাপের ড্র অনুষ্ঠান হচ্ছিল। সেখানে এসেছিলেন পেলে। আমার সঙ্গে ছিলেন সাবেক কৃতী ফুটবলার সালাউদ্দিন ভাই।

সুযোগে অপেক্ষায় ছিলাম, কখন পেলেকে কাছ থেকে দেখব। হঠাৎ একসময় দেখি, পেলে যে আসনে বসে ছিলেন, সেটা খালি। ধারণা করলাম, টয়লেটে ঢুকেছেন। দরজায় আবার ফরাসি ভাষায় কিছু একটা লেখা। আন্দাজ করে ঢুকে পড়লাম একটাতে। অনেক খুঁজেও পেলের দেখা মিলল না! সামনে নিরাপত্তারক্ষীদের প্রহরা দেখে আবার আশায় বুক বাঁধলাম—হয়তো এখানেই আছেন। কিছুক্ষণ বাদে ঠিকই পেলে বেরিয়ে এলেন। আমি তো প্রায় দৌড়ে গিয়ে পরিচয় দিলাম, বললাম, তোমার সঙ্গে ছবি তুলতে চাই। নিরাপত্তারক্ষীদের অনেক নিষেধের পরও পেলে ‘এসো এসো, বাংলাদেশি বন্ধু’ বলে প্রায় জড়িয়ে ধরলেন আমাকে!
অনুলিখন: মাহফুজ রহমান ও মো. রুবেল