পেলের ‘না’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সত্তর বছর বয়সে প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলে ফেরার অলীক সম্ভাবনা নাকচ করে দিলেন পেলে। সান্তোসের হয়ে আগামী ক্লাব বিশ্বকাপে খেলবেন না এই কিংবদন্তি। পেলের মুখপাত্র পেপিতো জানিয়ে দিয়েছেন, ‘এমন কোনো সম্ভাবনা নেই। এটা অবাস্তব একটা পরিকল্পনা, এটার সামান্যতম সম্ভাবনাও নেই। তা ছাড়া পেলের হাতে অবসরও নেই। পুরো বছরের জন্য তিনি ব্যস্ত থাকবেন। বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই তাঁর জন্য অন্য কিছু করা কঠিন। এই প্রস্তাবের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। বিপণন কৌশল হিসেবে এটা অসাধারণ, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা নেই।’এর আগে সান্তোসের পক্ষ থেকে বলা হয়েছিল, আগামী ক্লাব বিশ্বকাপে সান্তোসের হয়ে অল্প কয়েক মিনিটের জন্য হলেও পেলেকে খেলানোর চিন্তাভাবনা করা হচ্ছে। ওয়েবসাইট।