পেশাদার লিগে একটি দল কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুর আগেই ধাক্কা খেয়েছে ষষ্ঠ পেশাদার ফুটবল লিগ। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ নামের দেশের সর্বোচ্চ এই লিগে এবার ১০টি দলের খেলার কথা ছিল। কিন্তু নবাগত কক্স সিটি নাম প্রত্যাহার করে নিয়েছে। দলটি বাফুফেকে বলেছে, রামুর সাম্প্রদায়িক ঘটনায় তারা ক্ষতিগ্রস্ত। এ কারণে দলটির পক্ষে পেশাদার লিগে খেলা সম্ভব নয়। চলমান ফেডারেশন কাপেও খেলছে না কক্স সিটি। এবারের পেশাদার লিগে তাই একটি দল কমে গেল। তবে গতবার এই লিগ থেকে অবনমিত পুরান ঢাকার দুই দল রহমতগঞ্জ ও ফরাশগঞ্জ পেশাদার লিগে খেলার সুযোগ চেয়েছে। এখন তাদের আবেদন গ্রহণ করা হবে নাকি নয়টি দলই খেলবে, তা ঠিক নয়নি।পেশাদার লিগ কমিটির কো-চেয়ারম্যান আবদুর রহিম বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার বাফুফের নির্বাহী কমিটির ওপর। নির্বাহী কমিটিই ঠিক করবে কয়টি দল খেলবে।