ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে একই দলে খেলেছিলেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটের দুই মহাতারকা এবার একই দলের হয়ে খেলবেন পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। গতকাল প্লেয়ার্স ড্রাফটে দুজনকেই দলে টেনেছে পেশোয়ার জালমি। তামিম গতবারও খেলেছেন এই দলে। সাকিব অবশ্য গতবার খেলেছিলেন করাচি কিংসের হয়ে।
প্রাণঘাতী ডেঙ্গু
২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত খেলেছেন ভারতের জাতীয় মহিলা ফুটবল দলে। দেশটির জাতীয় চ্যাম্পিয়নশিপে উত্তর প্রদেশের প্রতিনিধিত্ব করেছেন ১০ বছরেরও বেশি সময়। ঢাকায় দক্ষিণ এশীয় গেমসের (২০১০) মহিলা ফুটবলে সোনা জিতেছেন ভারতীয় দলের হয়ে। সেই পুনম চৌহান আর নেই। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সপ্তাহ খানেক আগে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। মঙ্গলবার মধ্যরাতে চলে গেছেন না-ফেরার দেশে। আইএএনএস।
ফলাফল স্থগিত
ফ্ল্যামেঙ্গোর শিরোপাস্বপ্নে বড় একটা ধাক্কা দিল আদালত। গত সপ্তাহে দলটি ২-১ গোলে হারিয়েছিল ফ্লুমিনেন্সকে। কিন্তু ব্রাজিলের ক্রীড়া আদালত সাময়িকভাবে ম্যাচের ফলাফল স্থগিত করেছেন। ফলাফল বাতিল হলে ব্রাজিলিয়ান সিরি ‘আ’র শীর্ষে থাকা পালমেইরাসের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে পড়বে ২০০৯ সালের পর প্রথম শিরোপাপ্রত্যাশী ফ্ল্যামেঙ্গো। আইএএনএস।