পেসাররাই জেতাল পাকিস্তানকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টস হারই ছিল পাকিস্তানের সৌভাগ্যের কারণ! ম্যাচ শেষে মিসবাহ-উল হকই বলেছেন, ‘পরিবেশটা ছিল ব্যাটিংয়ের জন্য সত্যিই কঠিন। উইকেট ছিল খুবই আর্দ্র। টস হেরে ভালোই হয়েছিল।’ তবে পেসারদের প্রশংসা করতে কার্পণ্য করেননি পাকিস্তানের অধিনায়ক। ৬ উইকেটের বড় জয়ের রাস্তাটা তো তৈরি করে দিয়েছিলেন পেসাররাই। পরশু পাল্লেকেলের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা গুল-সামির তোপের মুখে ৪১ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। এর পরও চার দফা বৃষ্টিতে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে শ্রীলঙ্কা ৮ উইকেটে ১৩৫ তুলতে পারে লাহিরু থিরুমান্নের (৪২*) কল্যাণে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাকিস্তানের লক্ষ্য নির্ধারিত হয় ওই ১৩৫ রানই। ৪ উইকেট হারিয়ে পাকিস্তান জয় তুলে নিয়েছে ৪৭ বল বাকি থাকতেই!পাল্লেকেলেতেই সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ। ওয়েবসাইট।