পোকারু রোনালদো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুজনেরই কাজ বিনোদন দেওয়া। একজন দর্শকদের বিনোদন দেন ফুটবল মাঠে, আরেকজন টিভি পর্দায়। দুই ভুবনের দুজনের দেখা হয়ে গেল পোকার খেলতে গিয়ে। ক্রিস্টিয়ানো রোনালদো ও টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত অ্যারন পল দুজন লড়লেন ‘পোকার স্টারসে’র এক পর্বে। উদ্দেশ্যটা মহৎ, দুজনের লড়াইয়ের বিজয়ীর প্রাপ্ত অর্থ দেওয়া হবে নির্বাচিত একটি এনজিওতে। রোনালদো খেলেছেন ‘সেভ দ্য চিলড্রেন’-এর জন্য, পল খেলেছেন ‘কিং ক্যাম্পেইনে’র হয়ে। দুজনের লড়াইয়ে জিতেছেন রোনালদো, ১৫ হাজার পাউন্ড পেয়ে দিয়ে দিয়েছেন সেভ দ্য চিলড্রেনের তহবিলে। ‘পোকার স্টারসে’র নিয়মিত মুখ অবশ্য অন্য এক ফুটবল তারকা—নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও অন্য ভুবনের সেলিব্রিটিদের সঙ্গে পোকার খেলেছেন ‘নেইমার ইনস্টিটিউটে’র জন্য। মার্কা।