পোকেমন গো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেমটা বের হয়েছে মাত্রই কদিন। কিন্তু এরই মধ্যে পুরো বিশ্বে যেন ঝড় বইয়ে দিয়েছে ‘পোকেমন গো’। অ্যান্ড্রয়েড হোক বা আইফোন, গেমটি যেন জ্বর বাড়িয়েই দিচ্ছে। উত্তাপ লেগেছে আঁতোয়ান গ্রিজমানের গায়েও। ঘরের মাটিতে ইউরো মাতিয়ে আসা ফ্রেঞ্চ ফরোয়ার্ডও নাকি মোবাইলে মুখ গুঁজে খুঁজে বেড়ান পোকেমন। অপেক্ষা তাঁর প্রথম ‘পিকাচু’ ধরার। অবশ্য গ্রিজমানের গেমার পরিচয় একেবারে নতুন নয়। এর আগে ফিফা ও ফুটবল ম্যানেজারে মজে থাকতে দেখা গেছে ২৫ বছর বয়সী ফরাসিকে। তালিকায় যোগ হলো পোকেমনও। এমনিতে গেমটি সামাজিক নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলে কি না, এ নিয়ে কথা হচ্ছে খুব। তবে তাতেও থেমে নেই এ নিয়ে উন্মাদনা। শুধু যুক্তরাষ্ট্রেই নাকি এটি ডাউনলোড হয়েছে দেড় কোটিবার। গ্রিজমানের আর দোষ কী! গোলডটকম।