প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড়দের সই-সংবলিত একটা জার্সি পোপ ফ্রান্সিসকে পাঠিয়েছে বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা দল। পোপ ফুটবলের একনিষ্ঠ ভক্ত। আর্জেন্টাইন ক্লাব সান লরেঞ্জোর নিবন্ধিত সদস্যও তিনি। তবু ‘নিরপেক্ষতা বজায়’ রাখতে আর্জেন্টিনা-জার্মানি ফাইনালের সরাসরি সম্প্রচার দেখেননি। ফাইনালের পর মেসি-হিগুয়েইনরা যে পোপকে ভোলেননি, খেলোয়াড়দের সই করা জার্সিই এর প্রমাণ। মিডফিল্ডার ম্যাক্সি রদ্রিগেজ টুইটারে দিয়েছেন পোপকে জার্সি দেওয়ার খবরটা। খেলোয়াড়দের সই-সংবলিত সেই আকাশি-নীল রঙের জার্সি তিনি নিজে লিওনেল মেসির সঙ্গে ধরে আছেন এমন একটা ছবিও টুইট করেছেন রদ্রিগেজ। লিখেছেন, ‘দলের এই উপহার আমাদের পোপ ফ্রান্সিসের জন্য।’ এএফপি।