পোপের 'যুদ্ধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফুটবলের দারুণ ভক্ত পোপ ফ্রান্সিস। ভক্ত আর্জেন্টিনারও। ফুটবল নিয়ে রসবোধও কম নেই তাঁর। পরশু আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের আগে যেমন ভ্যাটিকান সিটিতে পোপ তাঁর সুইস দেহরক্ষীদের বললেন, ‘আজ (পরশু) রাতে আমাদের মধ্যে যুদ্ধ হবে।’ তো সেই যুদ্ধ দেখার জন্য, অর্থাৎ আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচটি তাদের সঙ্গে ব্যারাকে বসে দেখার জন্য দেহরক্ষীরা আমন্ত্রণ জানিয়েছিলেন পোপ ফ্রান্সিসকে। তবে পোপ সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন সে প্রস্তাব। ইয়াহু স্পোর্টস।