পোকামাকড়ের ঘরবসতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের সময় খেলা থামিয়ে হঠাৎ গায়ে কিছু একটা স্প্রে করছেন ব্রেন্ডন ম্যাককালাম। না, নিউজিল্যান্ড অধিনায়ক চোটাঘাত পাননি, পোকার জ্বালায় অতিষ্ঠ হয়েই শেষ পর্যন্ত গায়ে স্প্রে করতে হয়েছে। হ্যামিল্টনের সেডন পার্ক যেন পোকামাকড়ের ঘরবসতিই হয়ে উঠেছিল কাল। মাহমুদউল্লাহ-সৌম্যরা ব্যাটিং করার সময় বারবার কানের কাছে পোকার দঙ্গল ভনভন করেছে। আম্পায়ার কুমার ধর্মসেনাকে বারবার পোকার ‘অত্যাচারে’ উসখুস করতে দেখা গেছে। বাদ যায়নি দর্শকেরাও, খেলা চলার সময়ই টিভির ক্যামেরায় দেখা গেছে স্বেচ্ছাসেবকেরা পোকা তাড়ানোর ওষুধ স্প্রে করছেন দর্শকদের গায়ে। এটা অবশ্য নতুন নয়, হ্যামিল্টনে এই উপদ্রব দেখা গেছে আগেও। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের টুইটারে একটা মজার খবর জানিয়েছে। কাল স্প্রের চাহিদা এত বেশি ছিল যে স্টেডিয়ামের আশপাশের ওষুধের দোকানে পরে আর স্প্রেই পাওয়া যায়নি।