ক্রিকেটের মতো পোকারেও নৈপুণ্য দেখিয়েছেন শেন ওয়ার্ন। মাইকেল ফেল্প্সও সাঁতারপুলের মতো পোকারেও ঝড় তুলতে পারেন কি না, সেটাই এখন দেখার। লন্ডন অলিম্পিক দিয়ে সাঁতারকে বিদায় বলা ফেল্পেসর সেদিন অভিষেক হয়ে গেল পোকারের বিশ্ব সিরিজে। পোকার হলো তাসের বাজি। ফেল্প্সই বলছেন, সাঁতারকে বিদায় জানিয়ে নিজের অন্য আগ্রহের বিষয়গুলোতে মনোযোগ দিতে পারছেন। জুয়াটা তাঁর খুবই পছন্দ। সেদিন অবশ্য খেলতে যাননি। শুধু দেখতে গিয়েছিলেন। কিন্তু পোকারুরা তাঁকে খেলাটা শিখিয়ে দেন। ব্যস, হয়ে গেল ফেল্পেসর পোকারে অভিষেক। ওয়েবসাইট।