পোকারু রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোনালদো-শেভচেঙ্কোদের আরেক প্রতিপক্ষ রাফায়েল নাদাল। বুঝতেই পারছেন ফুটবল বা টেনিস নয়, লড়াইটা হবে অন্য ময়দানে। একে অন্যের প্রতিপক্ষ বসতে যাচ্ছেন পোকারের টেবিলে। পোকার—এক ধরনের তাসের খেলা। হাতের তাসের ওপর বাজি ধরা হয়। নাদালের বিজ্ঞাপনী সংস্থা পোকারস্টার্স ১২ ডিসেম্বর চেক প্রজাতন্ত্রের প্রাগে আয়োজন করতে যাচ্ছে এক লাখ প্রাইজমানির এই প্রীতি টুর্নামেন্ট। অংশ নেবেন বিশ্বের এক নম্বর পোকারুসহ আরও অনেকেই। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর সঙ্গে খেলতে গত বছর চোটে পড়ার পর থেকে নিয়মিত পোকার খেলা নাদালের তর সইছে না, ‘রোনালদো সব সময়ই আমার হিরো। পোকার টেবিলে সে কেমন করে সেটা দেখতে আমি মুখিয়ে আছি।’ এএফপি।