প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্রই কদিন হলো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন। কাঁধে বিশাল দায়িত্ব, ক্লাবটিকে আবারও ফার্গুসনের সময়ের মতো প্রতাপশালী করে তুলতে হবে। খেলোয়াড়দের মনোযোগ ধরে রাখার কাজটা করতে হবে আগে। তা প্রথমে কী করলেন হোসে মরিনহো? ড্রেসিংরুমে নিষিদ্ধ করে দিয়েছেন ‘পোকেমন গো’। করবেন নাই-বা কেন! পুরো দুনিয়াই সম্প্রতি বের হওয়া ভিডিও গেমটিতে মজে আছে। ফুটবলাররাও ব্যতিক্রম নন। অবামেয়াং, গ্রিজমানদের মতো তারকারাও আসক্ত। মরিনহো তাই আগেভাগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিলেন যাতে এটি ইউনাইটেডের খেলোয়াড়দের মধ্যে ভাইরাসের মতো ছড়াতে না পারে। আইন করে দিয়েছেন, ম্যাচের ৪৮ ঘণ্টা আগে থেকে ড্রেসিংরুমে কেউ পোকেমন গো খেলতে পারবে না। হিসাব পরিষ্কার, মোবাইলের স্ক্রিনে নয়, মনোযোগ থাকতে হবে খেলায়। গোলডটকম।