পোখারা কাপে আজই নামছে অনূর্ধ্ব-২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে সাফাল পোখারা কাপে আজই প্রথম ম্যাচ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। প্রতিপক্ষ স্থানীয় ইয়েতি হিমালয়ান শেরপা ক্লাব। বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলছে। বাংলাদেশ সময় বেলা পৌনে তিনটায় শুরু হবে ম্যাচ। সূচি অনুসারে বাংলাদেশের আগামীকাল খেলার কথা ছিল। কিন্তু আয়োজকেরা ম্যাচটি এক দিন এগিয়ে আজই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বলে নেপাল থেকে টেলিফোনে জানিয়েছেন দলের ম্যানেজার সত্যজিৎ দাস।