পোখারা কাপের ফাইনালে জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের সাফাল পোখারা কাপ ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পোখারা স্টেডিয়ামে কাল সেমিফাইনালে ১০ জনের দলে পরিণত হয়েও শেখ জামাল ৩-০ গোলে হারিয়েছে স্থানীয় পোখারা একাদশকে। আগামীকাল ফাইনালে নেপাল আর্মি ক্লাবের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ লিগের চ্যাম্পিয়নরা। ম্যাচের ৩৩ মিনিটে প্রথম গোলটি করেন শেখ জামালের ব্রাজিলিয়ান উইঙ্গার এভারটন। ৪২ ও ৬৪ মিনিটে বাকি দুই গোল করেছেন কেস্টার। ৪৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তারিফ। শেখ জামাল অধিনায়ক আমিনুল কাল নেপাল থেকে টেলিফোনে জানিয়েছেন, ‘পুরো সময়টা আমরা প্রাধান্য রেখে খেলেছি। দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে পড়া সত্ত্বেও উল্টো আরও একটি গোল দিয়েছি। আশা করি, ফাইনালেও আমরা ভালো খেলব।’