পোডলস্কি আর্সেনালে
আগামী মৌসুমের শুরু থেকেই আর্সেনালের হয়ে দেখা যাবে জার্মান স্ট্রাইকার লুকাস পোডলস্কিকে। তাঁর বর্তমান ক্লাব কোলন এ খবর নিশ্চিত করেছে।যুক্তরাজ্যের দৈনিক টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, আর্সেনাল ও কোলন চুক্তিতে উপনীত হয়েছে। তবে পোডলস্কিকে পেতে আর্সেনালকে কী পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে, তা প্রকাশ করা হয়নি।কোলন থেকে আর্সেনালে যাওয়াকে বড় একটা ‘সুযোগ’ হিসেবেই দেখছেন ২৬ বছর বয়সী পোডলস্কি। কোলনের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় পোডলস্কি বলেছেন, ‘কোলনের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত আমি নিইনি। এটা অনেক বড় একটা সুযোগ। আমার ব্যক্তগত উন্নতির স্বার্থেই সিদ্ধান্তটা নিতে হয়েছে।’পোডলস্কি বলেন, ‘আর্সেনালে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কাজটি মোটেই সহজ ছিল না। এই শহর, ক্লাবের ভক্ত আমার কাছে বিশেষ কিছু। কোলন চিরদিনই আমার হূদয়ে থাকবে।’পোডলস্কি মনে করেন, ইউরোপের অন্যতম শীর্ষ ক্লাব আর্সেনালে যাওয়ার এই সুযোগ তাঁকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় লড়াই করার অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে।কোলনের সঙ্গে পোডলস্কির চুক্তির মেয়াদ শেষ হতে আরও এক বছর বাকি। ক্লাবের চেয়ারম্যান ক্লস হর্সম্যান এক বার্তায় জানিয়েছেন, পোডলস্কির মতো একজন খেলোয়াড় ক্লাব চলে যাওয়ায় তাঁরা মর্মাহত।হর্সম্যান বলেন, ‘লুকাস পোডলস্কি একজন বিশ্বমানের খেলোয়াড়। এফ সি কোলনের সমর্থক ও এই শহরের সঙ্গে তাঁর সম্পর্কটা চমত্কার। গত কয়েক বছরে পোডলস্কি আমাদের যে পর্যায়ে নিয়ে এসেছে, এর জন্য আমরা কৃতজ্ঞ।’পোডলস্কি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেওয়ায় তাঁর প্রতি কোনো ক্ষোভ নেই জানিয়ে কোলন চেয়ারম্যান বলেন, ‘এটা আমাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নয়। আমরা বুঝি, ক্যারিয়ারের স্বার্থেই সিদ্ধান্তটা নিয়েছে।’