পোডলস্কিকে ফেরাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় খেলোয়াড়ের নামে সন্তানের নাম রাখার ঘটনা নতুন কিছু নয়। তবে এবার এক জার্মান দম্পতি সেটা যে উদ্দেশ্যে করলেন, তা বোধ হয় নতুনই। তাঁদের প্রিয় খেলোয়াড় পোডলস্কি। নবজাতক সন্তানের নামও রেখে দিলেন পোডলস্কি। কিন্তু এটা তাঁরা করেছেন জার্মান দল কোলনে পোডলস্কিকে ফেরাতে।  দুই বছর আগে কোলন ছেড়ে পোডলস্কি যোগ দিয়েছেন আর্সেনালে। বুন্দেসলিগায় ফিরে আসার পর এখন কোলন আবারও ফিরে পেতে চায় তাঁকে। জার্মান দম্পতির আশা, তাঁদের উদ্যোগ গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমেই কোলনে ফেরাবে পোডলস্কিকে। গত বৃহস্পতিবার ওই দম্পতি এবং তাঁদের সন্তানের ছবিতে ‘অসাধারণ গল্প’ ক্যাপশন দিয়ে নিজের ফেসবুকে পোস্ট করেছেন পোডলস্কি। তাহলে কি পুরোনো ক্লাবেই ফিরছেন এই জার্মান ফরোয়ার্ড! ওয়েবসাইট।