পোপদের ফাইনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমান পোপ ফ্রান্সিসের আর্জেন্টাইন সমর্থনের কথা তো সবাই জানেন।এমনও বলাবলি হয়েছে সুইজারল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে পোপ নাকি নিজেই রক্ষা করেছেন আর্জেন্টিনাকে! ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ জার্মানি।আর পূর্বসূরি পোপ ষোড়শ বেনেডিক্ট নিজে একজন জার্মান।খেলাধুলার প্রতি পোপ বেনেডিক্টের তেমন কোনো আকর্ষণ থাকার কথা এত দিন জানা না গেলেও, নাড়ির টান নিশ্চয়ই অস্বীকার করতে পারবেন না। পোপ ফ্রান্সিস অবশ্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, ফাইনালে আর্জেন্টিনার জন্য বিশেষ প্রার্থনা করবেন না। ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে, দুই পোপের একসঙ্গে বসে ফাইনাল দেখাটা অনিশ্চিত। ফুটবল নিয়ে উত্তরসূরি এবং পূর্বসূরির মাঝে বুঝি ‘গোল’ লেগেই গেল! ইয়াহু স্পোর্টস।