পোপের মুখেও...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাথলিকদের ধর্মগুরু তিনি, দেশ-জাত-বর্ণনির্বিশেষে সবার কথাই ভাবতে হয় তাঁকে। সবার কথা বিবেচনা করে নিরপেক্ষ থাকতে হয় পোপ ফ্রান্সিসকে। কিন্তু ফুটবল এমন এক আবেগের নাম, সেখানে পোপও নিরপেক্ষ থাকতে পারেন না। আগামী ২৯ মে রোমে দ্বিতীয়বারের মতো মাঠে গড়াবে ফুটবল ম্যাচ যেটির স্লোগান ‘শান্তির জন্য খেলা’, আর এখানে খেলবেন বিভিন্ন ধর্মের ফুটবলাররা। এই উপলক্ষে ভ্যাটিক্যানে গিয়েছেন রোনালদিনহো। ব্রাজিলিয়ান তারকাকে পেয়ে আর্জেন্টাইন পোপের খুনসুটি, কে সেরা—পেলে না ম্যারাডোনা? ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মাঝে চিরন্তন লড়াই বাধিয়ে দেওয়া প্রশ্ন! ফাঁদে পা দেননি রোনালদিনহো, হাসিমুখে মাথা দোলাতে দোলাতে এড়িয়ে গেছেন কঠিন প্রশ্নটি। স্পোর্টস নেট।