পোপের শিক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হতে পারে তিনি যিশুর আদর্শ প্রচার করতেই গেছেন ব্রাজিলে। কিন্তু ব্রাজিল দেশটা তো ফুটবলের। যিশুর প্রতি ক্যাথলিক তরুণদের উদ্বুদ্ধ করতে পোপ ফ্রান্সিসও বেছে নিলেন ফুটবলকেই। সপ্তাহব্যাপী সফরে রিও ডি জেনিরোতে গেছেন পোপ। কোপাকাবানা সমুদ্রতীরের এক সমাবেশে প্রায় ২০ লাখ রোমান ক্যাথলিক তরুণকে ‘যিশুর সৈনিক’ আখ্যায়িত করে খেলাপ্রেমী পোপ বললেন, ‘অন্য দেশের মতো ব্রাজিলেও ফুটবল জাতীয় আবেগ। এখন যদি কাউকে দলে যোগ দিতে বলা হয়, খেলোয়াড়েরা কী করবে? তারা প্রচুর অনুশীলন করবে। ঈশ্বরের নিয়ম-কানুনও আমাদের জীবনে একই রকম সত্য। যিশু আমাদের জন্য বিশ্বকাপের চেয়েও বড়।’ এএফপি।