পোরমুসলিমির হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মৌসুম আগে আবাহনীর বিপক্ষে লিগে একটি গোল করেছিলেন। ওই ম্যাচে জিতেছিল মোহামেডান। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে কাল আবারও ওয়াহেদের জয়সূচক গোল। যে গোল তাঁকে দিয়েছে আত্মবিশ্বাস, ‘আমার গোলেই দল জিতেছে বলে একটু বেশিই ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, আমরা এখন শিরোপা দৌড়ে ভালোভাবে ফিরে এসেছি।’
লিগের অনেকটা পথ বাকি থাকলেও হতাশ আবাহনী কোচ আলী আকবর পোরমুসলিমি, ‘আমরা শেখ জামালের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে। তার পরও আমি চ্যাম্পিয়ন হওয়ার আশা করতে পারছি না। আমাদের জন্য কাজটা খুব কঠিন হয়ে গেল।’ হারের জন্য খেলোয়াড়দের দুষলেন তিনি ‘এই ম্যাচে ১৫ মিনিটের মধ্যে তিনটি গোলের সুযোগ পেয়েছি। একটা গোল করতে পারলেও ম্যাচের চিত্র পাল্টে যেত। আমাদের ভালো স্ট্রাইকার নেই, ফিনিশিংয়ে বড় সমস্যা। চোটও খুব ভোগাচ্ছে। মুক্তিযোদ্ধার ম্যাচে ছয়জন চোট পেয়েছে। একাদশ গড়তেই হিমশিম খেয়েছি।’