পোর্ট অব স্পেনে বৃষ্টির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ বা সফরকারী অস্ট্রেলিয়া দল নয়, পোর্ট অব স্পেনে জয় পেয়েছে বৃষ্টি।বৃষ্টির বাধায় টেস্টের চতুর্থ দিনের খেলা হয়েছিল মাত্র ৩০.৪ ওভার। গতকাল শেষ দিনে খেলা হলো আরেকটু বেশি, ৪২.৫ ওভার। কারণ একটাই—বৃষ্টি। সিরিজের দ্বিতীয় টেস্টে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে।৩ উইকেটে ৭৩ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। অসি ব্যাটসম্যানদের কেউই এদিন বলার মতো সফলতা পাননি। ৮ উইকেটে ১৬০ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৬১ ওভারে ২১৫ রান। ক্যারিবীয়দের ইনিংসের ১১তম ওভারে হানা দেয় বৃষ্টি। দলটির সংগ্রহ তখন ২ উইকেটে ৫৩ রান। এরপর আর মাঠে বল গড়ানো সম্ভব হয়নি।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩১১ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৫৭অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ১৬০/৮, ঘোষণাওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ৫৩/২ফল: ম্যাচ ড্রসিরিজ: তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ১-০-তে এগিয়ে।সূত্র: ওয়েবসাইট।