পোর্টারফিল্ডের সতর্ক সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবার বিশ্বকাপে এসেই পাকিস্তানকে হারিয়ে ও জিম্বাবুয়ের সঙ্গে টাই করে ‘সুপার এইটে’ উঠেছিল আয়ারল্যান্ড। পরে হারিয়েছিল বাংলাদেশকেও। ওই ঘটনাগুলো স্মরণ করিয়ে আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড প্রতিপক্ষ দলগুলোকে বলেছেন, যেন তারা আয়ারল্যান্ডকে সহজ প্রতিপক্ষ না ভাবে। কিন্তু কত দূর পর্যন্ত বিস্তৃত আয়ারল্যান্ডের স্বপ্ন, সেটি নির্দিষ্ট করে বলেননি আইরিশ অধিনায়ক।তবে চার বছর আগে যদি দলকে সুপার এইটে (কোয়ার্টার ফাইনাল) তুলতে পারেন, এবার তো কম করে হলেও সে পর্যন্ত যেতে চাইবে আয়ারল্যান্ড। তবে ছোট দৈর্ঘ্যের ম্যাচের অনিশ্চিত চরিত্রের উল্লেখ করে পরোক্ষে বড় স্বপ্নের কথাই বলেছেন আয়ারল্যান্ডের ২৬ বছর বয়সী অধিনায়ক, ‘বিশ্বকাপে খেলাটা বিরাট ব্যাপার। নির্দিষ্ট দিনে যেকোনো দলই ম্যাচে ভালো করে বসতে পারে, কেননা এখানে সুযোগ থাকে সমান।’নিজেদের দলের শক্তি-দুর্বলতার দিকটিও তুলে ধরেছেন গত বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা পোর্টারফিল্ড। ব্যাটিংই দলের মূল শক্তি, অবশ্য বোলিংও ফেলে দেওয়ার মতো নয়।গত পরশু ভারতে এসে পৌঁছেছে আয়ারল্যান্ড। আগামীকাল নিউজিল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। বাংলাদেশের সঙ্গে ২৫ ফেব্রুয়ারির ম্যাচ দিয়ে শুরু হবে আয়ারল্যান্ডের দ্বিতীয় বিশ্বকাপ অভিযান। ওয়েবসাইট।