পোর্তো এবারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ম্যাচ বাকি থাকতেই পর্তুগিজ লিগ জিতে নিল এফসি পোর্তো। গত মৌসুমে ‘ট্রেবল’জয়ী পর্তুগিজ দলটির এটি ২৬তম লিগ শিরোপা। শনিবার মরিতিমোকে ২-০ গোলে হারিয়ে উৎসবের আয়োজন সাজিয়ে রেখেছিল পোর্তো। পরশু দ্বিতীয় স্থানে থাকা বেনফিকা রিও আভের সঙ্গে ২-২ গোলে ড্র করতেই নিশ্চিত হয়ে যায় পোর্তোর শিরোপা, যা গত ১০ মৌসুমে তাদের অষ্টম। রয়টার্স।