পোর্তো-বায়ার্নের বিতর্কিত জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপোর্তো-আর্সেনাল ম্যাচের ৫১ মিনিট শেষ, ম্যাচে ১-১ সমতা। সোল ক্যাম্পবেলের ব্যাকপাসে ভুল করে হাত লাগিয়ে ফেলেছিলেন আর্সেনাল গোলকিপার লুকাস্জ ফাবিয়ানস্কি। ফ্রি-কিক, আর্সেনালের খেলোয়াড়েরা ঠিকভাবে প্রস্তুত হওয়ার আগেই কিক নিয়ে নিলেন রুবেন মিয়াকেল, পাস থেকে ফ্যালকাওয়ের গোল। বিতর্কিত এই গোলটাই হয়ে গেল ম্যাচের ফলাফল নির্ধারণী।রবায়ার্ন মিউনিখ-ফিওরেন্টিনা ম্যাচের নির্ধারিত সময়ের ম্যাচ শেষ হতে বাকি ১ মিনিট, খেলায় তখন ১-১ সমতা। আরিয়েন রোবেনের দূরপাল্লার একটি শটে মাথা ছুঁয়ে গোল করলেন মিরোস্লাভ ক্লোসা। খালি চোখেও ধরা পড়ছিল অফসাইড ছিলেন বায়ার্ন স্ট্রাইকার। রেফারি বাঁশি বাজালেন, তবে অফসাইডের নয়, গোলের! এখানেও ম্যাচের ফলাফল হলো বিতর্কিত গোলে।চ্যাম্পিয়নস লিগে পরশু পোর্তোর মাঠে ২-১ গোলে হেরেছে আর্সেনাল, নিজেদের মাঠে ফিওরেন্টিনাকে একই ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দুটি ম্যাচ অনুসরণ করেছে প্রায় একই রকম চিত্রনাট্য। দুই ম্যাচেই জয়ী দল প্রথমে গোল করেছে, এর পর প্রতিপক্ষ সমতা ফিরিয়েছে, এর পর জয় এসেছে বিতর্কিত গোলে। জয়-পরাজয় নয়, চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের দ্বিতীয় রাতের সবচেয়ে আলোচিত ঘটনা তো ওই বিতর্কই!‘এর চেয়ে বরং পেনাল্টি দিলেও ভালো হতো। এটা অবিশ্বাস্য, সে স্রেফ পোর্তোকে বিনা বাধায় বল জালে পাঠাতে সাহায্য করেছে। ফুটবলে আছি কম দিন হলো না, কিন্তু এমনটা আগে দেখিনি’—খেলা শেষে সুইডিশ রেফারি মার্টিন হ্যানসনের সিদ্ধান্তে ফুঁসছিলেন আর্সেনাল কোচ। রেফারির ভুল স্বীকার করা যাবে না, তবে এই হারে বড় একটা ভূমিকা আছে ফাবিয়ানস্কিরও। গানার গোলকিপার ব্যাকপাসে হাত না লাগালে তো যে ফ্রি-কিক নিয়ে এত বিতর্ক, সেই ফ্রি-কিকটাই হয় না! আর্সেনাল প্রথম গোলটিও হজম করেছিল ম্যানুয়েল আলমুনিয়ার ইনজুরিতে সুযোগ পাওয়া এই পোলিশ গোলকিপারের ভুলে। ১১ মিনিটে ভেরেলোর করা সেই গোল ১৮ মিনিটে শোধ করেছিলেন গানার ডিফেন্ডার ক্যাম্পবেল। ওয়েঙ্গারের আপত্তি অবশ্য শুধু দ্রুত ফ্রি-কিকে নেওয়াতেই নয়, ফ্রি-কিকটিও নাকি হয় না! কারণ ক্যাম্পবেলের ব্যাকপাসটি ইচ্ছাকৃত ছিল না।মিউনিখে প্রথমার্ধের ইনজুরি সময়ে রোবোনের পেনাল্টি গোল দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে শোধ করে দিয়েছিলেন পার ক্রোলড্রাপ। এর পর ক্লোসার সেই গোল। ক্লোসা নিজেই বলেছেন, তিনি অফসাইডে ছিলেন। এমন একটি গোল উপহার পেয়ে নিজেদের সৌভাগ্যবান ভাবছেন বায়ার্ন প্রেসিডেন্ট কার্ল হেইঞ্জ রুমেনিগে। আর ফিওরেন্টিনার ডিফেন্ডার রিকার্ডো মন্টেলিভোর চোখে-মুখে অবিশ্বাস, ‘আমি তো বেঞ্চে বসেও দেখছিলাম এটা অফসাইড!’ এএফপি।