পোর্তোর বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম লেগে এগিয়ে ছিল ২-১ ব্যবধানে। বর্তমান চ্যাম্পিয়ন পোর্তোকে দ্বিতীয় লেগে ৪-০ তে হারিয়ে ইউরোপা লিগের শেষ ষোলোতে উঠে গেল ম্যানচেস্টার সিটি। ২০ সেকেন্ডে গোল করে ম্যান সিটিকে প্রথমে এগিয়ে নেন সার্জিও আগুয়েরো। ব্যবধান দ্বিগুণ করেন এডিন জেকো। ম্যাচের শেষ ছয় মিনিটে আরও দুই গোল করেন ডেভিড সিলভা ও ডেভিড পিজারো। এই হারে ইউরোপা লিগ থেকে বিদায় নিল পোর্তো। এএফপি।