পোর্তোর ‘ট্রেবল’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপা ও পর্তুগিজ লিগের পর পরশু পর্তুগিজ কাপও জিতল পোর্তো। লিসবনে ভিতোরিয়া গিমারেসকে ফাইনালে ৬-২ গোলে হারিয়ে শিরোপাত্রয়ী জয়ের উৎসবে রঙিন এখন পোর্তো। ৩৩ বছর বয়সী কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস পূর্বসূরি হোসে মরিনহোর একটি কীর্তিও ছুঁলেন এতে। ২০০৩ সালে পোর্তোকে সর্বশেষ ‘ট্রেবল’ জিতিয়েছিলেন স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’। বোয়াসকে ‘নিউ স্পেশাল ওয়ান’ বলার আরও কারণ পেয়ে গেল সমর্থকেরা। এএফপি।