পোলার্ডের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভন স্মিথের সেঞ্চুরি, এরপর পোলার্ড ‘ঝড়’। দুইয়ে মিলে ওয়েস্ট ইন্ডিজের ২৭৫ রান। জবাবে বাধা হয়ে দাঁড়ালেও আয়ারল্যান্ডের হার ঠেকাতে পারেননি এড জয়েস ও গ্যারি উইলসন। মোহালিতে ওয়েস্ট ইন্ডিজের জয় ৪৪ রানের।ওয়েস্ট ইন্ডিজের মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন। তবে সফল বলতে কেবল স্মিথ ও পোলার্ড। সাজঘরে ফেরার আগে স্মিথ খেলেন ১০৭ রানের ইনিংস। ব্যাটে ঝড় তুলে ৫৫ বলে ৯৪ রান করেন কাইরন পোলার্ড। এ পথে রয়েছে আটটি চার ও পাঁচটি ছয়ের মার! কেভিন ও’ব্রায়েন শিকার করেন চারটি উইকেট।স্মিথ-পোলার্ডকে পাল্টা জবাব দেন এড জয়েস ও গ্যারি উইলসন। সেঞ্চুরি পাননি কেউ। সাজঘরে ফেরার আগে জয়েস ৮৪ ও উইলসন ৬১ রান করেন। তবে বাকিদের ব্যর্থতায় এক ওভার বাকি থাকতেই ২৩১ রানে অলআউট আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সুলিমান বেন চারটি ও ড্যারেন স্যামি তিনটি উইকেট শিকার করেন। ওয়েবসাইট।