পোল্যান্ড-গ্রিসের জিতেনি কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালবেলার সূর্য যদি দিনের পূর্বাভাস হয়ে থাকে, তাহলে ধরেই নেওয়া যায় পোল্যান্ড-ইউক্রেনের ইউরো হবে চরম নাটকীয়তা আর উত্তেজনায় ভরা। গোল-উৎসব, হলুদ কার্ড, লাল কার্ড, পেনাল্টি মিসের হতাশা, অফসাইডে গোল বাতিল—কী ঘটেনি উদ্বোধনী ম্যাচে! হ্যাঁ, একটা ঘটনা ঘটেনি, জয় পায়নি কোনো দলই। ২০০৪ চ্যাম্পিয়ন গ্রিসকে ১-১ গোলে রুখে দিয়েছে র‌্যাঙ্কিং অনুযায়ী টুর্নামেন্টের সবচেয়ে ‘পুচকে’ দল পোল্যান্ড।রুখে দেওয়া বলাটা এক অর্থে ঠিক না, আবার ঠিকও। প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্ট আয়োজনের আনন্দ আর গ্যালারিভর্তি দর্শকের অনুপ্রেরণায় প্রথমে এগিয়ে গিয়েছিল পোলিশরাই। অধিনায়ক ইয়াকুব বোয়াশচিকোফস্কির ক্রস থেকে হেডে গোল করে ১৭ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন বরুসিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি।বিরতির আগে আগে গ্রিসের বিপদ আরও বাড়ে। এই লেভানডফস্কিকেই বাধা দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার সক্রাটিস পাপাসটাথোপুলু। তবে ১০ জনের দল হয়েও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ঠিকই ‘গ্রিক’ মানসিকতার ছাপ রেখেছে ফার্নান্ডো সান্তোসের দল। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটেই গ্রিকদের সমতায় ফেরান দিমিত্রিয়স সালপিগিদিস। ৭১ মিনিটে এই সালপিগিদিসই গ্রিসকে এনে দিয়েছিলেন পেনাল্টি। কিন্তু অধিনায়ক গিওরগস কারাগুনিস পেনাল্টি মিস করেন। সালপিগিদিসকে বাধা দিয়ে গোলরক্ষক ভোয়চেচ স্তশেসনাই লাল কার্ড পেলে পোল্যান্ডও পরিণত হয় ১০ জনের দলে। স্তশেসনাই খলনায়ক হলে বদলি হিসেবে নামা শেমেসোয়াফ টাইটন কারাগুনিসের পেনাল্টি ঠেকিয়ে হয়ে গেছেন নায়ক। তার পরও গ্রিসরা বল পোল্যান্ডের জালে একবার ঢুকিয়েছিল, অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ওয়েবসাইট।