পোল্যান্ডের কাছে বড় হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‍্যাঙ্কিংয়ে ১৮ নম্বর স্থান পোল্যান্ডের। হকির দুনিয়ায় তাঁরা বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে। সেই অগ্রগামিতার প্রমাণই আজ তারা রেখেছে বিশ্ব হকি লিগের পুল-বির ম্যাচে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়ে।
চার অর্ধের ম্যাচে প্রথম অর্ধেই বাংলাদেশ পিছিয়ে গিয়েছিল ২-০ গোলে। তৃতীয় অর্ধের ২২ মিনিটে প্রতিদ্বন্দ্বিতার আশা শেষ হয়ে যায় বাংলাদেশ ৩-০ গোলে পিছিয়ে পড়লে। এই অর্ধেরই ৪২ ও ৪৪ মিনিটে বাংলাদেশ হজম করে আরও দুই গোল। ৫-০ স্কোরলাইনে চতুর্থ অর্ধটি বাংলাদেশ মোটামুটি ভালো খেলেছে বলেই ধরে নেওয়া যায়। কারণ এই অর্ধটি ছিল গোলশূন্য।
জিমি-কৃষ্ণদের সামনে ব্যবধান হয়ে দাঁড়িয়েছেন পোলিশ দলের অধিনায়ক স্বয়ংই। ব্রাতকোওস্কি পাওয়েল নামের এই খেলোয়াড় ম্যাচের ৩, ৫ ও ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে করা তিন গোলে হ্যাটট্রিকের গৌরবেও ভেসেছেন। ৪২ ও ৪৪ মিনিটের গোল দুটি আসে যথাক্রমে চাওলিস অ্যাডাম ও কোজোলোওস্কি পিওতরের স্টিক থেকে। সূত্র: এফআইএইচ ওয়েবসাইট